২০ জুন ২০২৬ - ০৯:১৩
লেবাননের বিভিন্ন এলাকা ছাড়তে বাধ্য হাজারো মানুষ

দক্ষিণ লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলার পর অঞ্চলজুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে/প্রাণহানির পাশাপাশি সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় হাজারো বেসামরিক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশে পালিয়ে যেতে শুরু করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সর্বশেষ হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হামলার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত এলাকা ত্যাগ করছেন।



শুক্রবার দক্ষিণ লেবাননের টাইর ও সাইদা শহরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ কাসমিয়েহ সেতু দিয়ে হাজারো মানুষ উত্তরাঞ্চলের অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এতে প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিবারগুলো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দ্রুত এলাকা ছাড়তে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সাম্প্রতিক হামলার পর সংঘাত আরও তীব্র হতে পারে। তাই সম্ভাব্য নতুন হামলার আগে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন তারা।

ইসরায়েলি সামরিক বাহিনীও জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে তাদের কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছে। এর ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে এবং সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এলাকায় চলমান সামরিক অভিযান ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে নতুন মানবিক সংকট দেখা দিতে পারে। ব্যাপক জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলতে পারে।

ক্রমবর্ধমান এই সংঘাত ও বেসামরিক জনগণের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা।

Tags

Your Comment

You are replying to: .
captcha